ফেসবুকে ফলো করুন
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামী আড়াইহাজার উপজেলা উত্তরের আমীর মাওলানা মনিরুল ইসলাম ভাইয়ের পিতা, আড়াইহাজার গোপালদী ফাজিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা শামসুদ্দোহা সাহেব মঙ্গলবার রাত ১১ টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। তার বয়স ছিল প্রায় ৯৮ বছর, মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ৪ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে.. জেলা জামাতের আমির মমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সমাজকল্যাণ সম্পাদক অধ্যাপক ইলিয়াস মোল্লা, আড়াইহাজারের দক্ষিণের আমির মোতাহার হোসেন, সাধারণ সম্পাদক হাদিউল ইসলাম, আড়াইহাজার থানা প্রেস ক্লাবের সভাপতি মাসুম বিল্লাহ, গোপালদী ফাজিল মাদ্রাসা অধ্যক্ষ মোঃ আব্দুল্লাহ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।



