ফেসবুকে ফলো করুন
স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় থানা থেকে লুট হওয়া ১০৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৫ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে আড়াইহাজারের দক্ষিণপাড়া জোড়া ব্রিজের নিচে থেকে এই গোলাবারুদ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন।
এসময় খাল থেকে স্থানীয় ডুবরীর সহায়তায় ৭.৬২ চায়না রাইফেলের ১০৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।



