স্টাফ রিপোর্টার: ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি আ. জাব্বার বলেছেন . আগামী দিনে দেশে নেতৃত্ব দিবে ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ। ইতিমধ্যে শিবির সাধারণ মানুষের হৃদয়ের মনি কোঠায় স্থান করে নিতে সক্ষম হয়েছেন। শিবির একটি কল্যানমূলক রাষ্ট্র গঠনে কাজ করবে। তিনি বলেন, ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। তিনি শনিবার সকাল ৯টায় আড়াইহাজার উপজেলা পরিষদের হল রুমে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক জনশক্তিদের প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন।
সমাবেশে উপজেলা দক্ষিণ জামায়াতের আমীর ও সাবেক শিবির নেতা মো. মোতাহার হোসাইন ভূইয়ার সভাপতিত্বে ও দক্ষিণের সেক্রেটারী হাদিউল ইসলাম এবং উত্তরের সেক্রেটারী মোহাম্মদ সাইফুল ইসলামের যৌথ সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন , বাংলাদেশ জামাতে ইসলামের নারায়ণগঞ্জ জেলা আমীর আলহাজ্ব মমিনুল হক সরকার, জেলা জামায়াতের সেক্রেটারী মো. জাকির হোসেন, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুল রহমান পলাশ, জেলা জামায়াতের সমাজ কল্যান সম্পাদক অধ্যাপক ইলিয়াস মোল্লা, জামায়াত নেতা ডা. আ. আব্দুল মালেক, জামায়াতে ইসলামের কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন বিভাগীয় দায়িত্বশীল ও ইসলামী ব্যাংকের সাবেক ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আব্দুস ছাদেক ভূঁইয়া প্রমুখ।



