ফেসবুকে ফলো করুন
স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইউএস বাংলা কর্তৃক পূর্বাচল আমেরিকা সিটি অবৈধভাবে কৃষি জমিতে বালু ভরাট করে গ্রাম উচ্ছেদের পরিকল্পনা ও রাস্তা, খাল অবৈধভাবে দখলের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে রূপগঞ্জের কলাতলী উত্তর পারা ব্রিজ এলাকায় এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
এসময় বিক্ষোভ সমাবেশে আশপাশের সকল গ্রামের কৃষক শ্রমিক ছাত্র সমাজ যুবসমাজ ও এলাকার সাধারণ মানুষ বিক্ষোভে অংশগ্রহণ করে।
এসময় আন্দোলনকারীরক ব্যানারে উল্লেখ করেন এবং বক্তব্যে বলেন, সাধারণ কৃষক – জনতার জমিতে প্রভাবশালী গ্রুপটি আওয়ামীলীগের ক্ষমতা খাটিয়ে নিরীহ মানুষকে ভয়ভীতি প্রদর্শন করে জমি দখল করে বালু ভরাট করছে। তাদের বিরুদ্ধে মানুষ জেগে উঠছে।
পরে সেনাবাহিনীর একটি দল সেখানে উপস্থিত হয়ে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করে।



