আড়াইহাজারের কৃতি সন্তান ড. সজীব হলেন ঢাবি’র সহকারী প্রক্টর

340
ফেসবুকে ফলো করুন

বিশেষ প্রতিনিধি : স্বাধীনতার পর এই প্রথম প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ^বিদ্যালয়ের প্রক্টর হলেন আড়াইহাজার উপজেলার একজন কৃতি সন্তান। তিনি হলেন ড. এনামুল হক সজীব। ঢাকা বিশ^বিদ্যালয়ের সহকারী প্রক্টরের দায়িত্ব পালনের পাশাপাশি তিনি ইংল্যান্ডের বিখ্যাত ‘নটিংহাম বিশ^বিদ্যালয়’ এ পরিসংখ্যান বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে ও কর্মরত। তাঁর কৃতিত্বের দ্যুতিতে সারাদেশে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার নামটি জ¦ল জ¦ল করবে। কৃতি শিক্ষার্থীরা সাফল্যের এই মহীরুহকে দেখে অনুপ্রানিত ও উৎসাহিত হয়ে এগিয়ে যাবে। আড়াইহাজারের সুধীসমাজ ড. এনামুল হক সজীবের উত্তরোত্তর সাফল্য কামনা করে বলেছেন, জ্ঞানের এই মহীরূহ ব্যক্তিটি আরো এগিয়ে যাবেন-আমরা আড়াইহাজার বাসী এমন একজন পন্ডিত ব্যক্তির জন্য আজীবন গর্ব বোধ করি।
ড. এনামুল হক সজীব আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কল্যান্দী গাংকুল গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তার পিতার নাম মোঃ ইদরিস আলী এবং মাতার নাম মোসাঃ সুফিয়া বেগম। চার ভাই-বোনের মধ্যে ড. সজীব সবার বড় ও একমাত্র ভাই। ড. সজীব এর প্রাথমিক লেখাপড়ার হাতেখড়ি শুরু হয় ৩০ নং কল্যান্দী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। এবং একই থানার ঐতিহ্যবাহী আড়াইহাজার পাইলট উচ্চ বিদ্যালয় ও সরকারী সফর আলী কলেজ হতে ১৯৯৯ ও ২০০১ সালে এসএসসি ও এইচএসসি সম্পন্ন করেন।
প্রাথমিক স্তর থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত সকল স্তরে মেধার সাক্ষর রাখা ড. সজীব ১৯৯৯ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় স্টার মার্ক, ৪টি বিষয়ে লেটারসহ উত্তীর্ণ হন। এসএসসি পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রাখা ড. সজীব ২০০১ সালের এইচএসসি পরীক্ষায় থানায় প্রথম হয়ে (৭৩৮ নম্বর গণিতে লেটার মার্ক) সহ উত্তীর্ণ হয়ে সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখেন। দুইটি পাবলিক পরীক্ষার সফলতার পর ড. সজীব প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত দেশের সর্বোচ্চ বিদ্যাপিঠ ঢাকা বিশ^বিদ্যালয়ে পরিসংখ্যান বিষয়ে ভর্তির সুযোগ পেয়ে এলাকাবাসীকে গর্বিত করার পাশাপাশি তার চূড়ান্ত মেধার স্বাক্ষর বহন করেন।
তিনি পরিসংখ্যান বিভাগ থেকে অনার্স ও মাস্টার্সে যথাক্রমে প্রথম শ্রেণীতে ৩য় ও ২য় স্থান অর্জন করে ২০১০ সালের আগস্ট মাসে ঐ বিভাগে প্রভাষক হিসাবে চাকুরীজীবন শুর করেন যা আড়াইহাজার বাসীর জন্য এক গর্বের বিষয়। ড. সজীব ইংল্যান্ডের বিখ্যাত ‘নটিংহাম বিশ^বিদ্যালয়’ থেকে স্কলারশীপ সহ দ্বিতীয় মাস্টার্স ডিগ্রি ২০১৩-১৪ সালে সম্পন্ন করেন এবং সেখানেও ভাল ফলাফলের স্বাক্ষর রাখায় একই বিশ^বিদ্যালয়ে স্কলারশীপ সহ পিএইচডি করার সুযোগ পান। তিনি ২০১৮ সালের অক্টোবর মাসে পিএইচডি শেষ করে পরিসংখ্যান বিভাগে যোগদান করেন এবং বর্তমানে সহযোগী অধ্যাপক হিসাবে কর্মরত আছেন।
সহযোগী অধ্যাপকের দায়িত্বের পাশাপাশি তিনি বর্তমানে ঢাকা বিশ^বিদ্যালয়ের সহকারী প্রক্টরের দায়িত্ব পালন করছেন। যা আড়াইহাজার বাসীর জন্য এক গর্বের জায়গা। তিনি ভবিষ্যতে আরো বড় পদে আসীন হয়ে দেশের জনগনের সেবা করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারবদ্ধ। ড. সজীব এখন পর্যন্ত ২০ টির ও বেশী প্রবন্ধ (আর্টিকেল, বুক চ্যাপ্টারস) বিভিন্ন দেশী ও আর্ন্তজাতিক জার্নাল-এ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে এ ধারা অব্যাহত রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। পরিশেষে তিনি তার এই সফলতার জন্য তার পিতা-মাতা, ভাই-বোন, শিক্ষক, চাচা-চাচী, চাচাত ভাই-বোনদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।