ফেসবুকে ফলো করুন
স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের আড়াইহাজারে তানজীলা নামে ১৭ বছর বয়সী এক বাক প্রতিবন্ধী কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার হাইজাদি ইউনিয়ন কাহেনদী থেকে এ লাশটি উদ্ধার করা হয়। নিহত তানজীলা হাইজাদি ইউনিয়নের শরফত আলীর মেয়ে।
এটি হত্যা না অন্য কিছু তা তাৎক্ষনিকভাবে জানাতে পারেনি পুলিশ।
আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির মোল্লা জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে প্রেরণের প্রক্রিয়া চলছে।



