আড়াইহাজারে পিস্তলের খালি ২৬ ম্যাগাজিনসহ এ্যামোনেশন বক্স উদ্ধার

259
ফেসবুকে ফলো করুন

স্টাফ রিপোর্টার: আড়াইহাজারে থানা থেকে লুট হওয়া পিস্তলের খালি ২৬ টি ম্যাগাজিন ও একটি খালী এ্যামোনেশন বক্স উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে আড়াইহাজার পৌরসভার নাগেরচর এলাকায় ধান ক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় সেনাবাহিনীর সদস্যরা এসব উদ্ধার করে।
আড়াইহাজার থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির মোল্লা জানান, বুধবার সকালে নাগেরচর এলাকায় লোকজন একটি পরিত্যাক্ত ফাঁকা ধান ক্ষেতে একটি এ্যামোনেশন বক্স দেখতে পান এবং সন্দেহ করেন।  পরবতীর্তে গ্রামবাসী বক্সটি না উঠিয়ে সেনাবাহিনীর ক্যাম্প ও থানায় মোবাইল ফোনের মাধ্যমে অবগত করলে তাৎক্ষনিকভাবে সেনাবাহিনী ও  পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে। ঘটনাস্থলে গিয়ে মাটির নিচ থেকে পিস্তলের খালি ২৬ টি ম্যাগাজিন ও একটি খালি এ্যামোনেশন বক্স উদ্ধার করে থানায় হস্তান্তর করেন।