বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে বিএনপি নেতা আজাদের ত্রাণ সহায়তা

313
ফেসবুকে ফলো করুন

স্টাফ রিপোর্টার: বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) নজরুল ইসলাম আজাদের নেতৃত্বে ফেনী, লক্ষীপুর, নোয়াখালী ও কুমিল্লায় বন্যা ক্ষতিগ্রস্ত ২০ হাজার মানুষের মাঝে সহায়তা করেছে। শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে ছাগলনাইয়া, পরশুরাম ও ফুলগাজী উপজেলায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন বিএনপি নেতা নজরুল ইসলাম আজাদ।
ত্রান সহায়তার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে নজরুল ইসলাম আজাদ বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা বন্যার্তদের পাশে বিএনপি সর্বোচ্চ নেতাকর্মীরা দাঁড়িয়েছে এবং বন্যার্তর জন্য কাজ করে যাচ্ছে। আমাদের আড়াইহাজার থেকে বিভিন্ন ধাপে ফেনী নোয়াখালী ও কুমিল্লার বিভিন্ন উপজেলায় ত্রাণ সহায়তা করেছে। আজকে আমি স্বশরীরে এসে ত্রাণ সহায়তা করলাম।
তিনি আরো বলেন, পাশাপাশি আমরা কুমিল্লা লক্ষীপুর ও ফেনীর বিভিন্ন উপজেলার ত্রাণ সহায়তা পাঠিয়েছি। বন্যায় ক্ষতিগ্রস্তদের পুণর্বাসনের জন্য রফিকুল ইসলাম মজনু ভাইয়ের সঙ্গে কথা বলে আমরা আবারও আসব আপনাদের পুণর্বাসনের ব্যবস্থা করব। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে আপনাদের পুণর্বাসনের জন্য যা যা প্রয়োজন আমরা সেই ব্যবস্থাই করব ইনশাআল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন পরশুরাম উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল হালিম মানিক, সদস্য সচিব ইব্রাহিম খলিল মনির, ফুলগাজী সদস্য সচিব আবুল হোসেন সহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।
এছাড়াও লক্ষীপুর, নোয়াখালী ও কুমিল্লায় ত্রাণ সংগ্রহ কেন্দে্র বন্যার্তদের জন্য ত্রান হস্তান্তর করেন তিনি। আড়াইহাজার, আড়াইহাজার পৌরসভা ও গোপালদী পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ত্রাণ সহায়তার উপকরণে রয়েছে চাল, ডাল, আলু, পেঁয়াজ, চিড়া, মুড়ি, গুড়, বিস্কুট, শিশু খাবার দুধ, চিনি, ওরস্যালাইন, মোমবাতি, দিয়াশলাইসহ অন্যান্য প্রয়োাজনীয় পণ্য।
এ সময় আরো উপস্থিত ছিলেন, আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া ও সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, সিনিয়র সহ—সভাপতি মতিউর রহমান মতি, সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবু, সহ—সভাপতি সালাউদ্দিন চৌধুরী সালামত, এডভোকেট সিদ্দিকুর রহমান, সিদ্দিকুর রহমান সিদ্দিক, শাকিল মিয়া, হাজী বেলায়েত হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক আফজাল হোসেন ভূঁইয়া, মাসুম শিকারী, সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম লাভলু, আড়াইহাজার পৌরসভা বিএনপির সভাপতি মোহাম্মদ উল্লাহ লিটন, সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ ডালিম, আড়াইহাজার উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুর রহমান সেলিম, সদস্য সচিব খোরশেদ আলম ভঁুইয়া, আড়াইহাজার উপজেলা বিএনপি’র দপ্তর সম্পাদক ওসমান গনি, সহ প্রচার সম্পাদক রফিকুল ইসলাম, বিশনন্দি ইউনিয়ন বিএনপির সভাপতি গাজী মাসুদ, সাধারণ সম্পাদক খাজা মইনুদ্দীন, উচিতপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনোয়ার হোসেন রানা, ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. নাসির, সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, সভাপতি ডা. মনির হোসেন, সাতগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর মেম্বার, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম ভূঁইয়া, দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রতন, সাংগঠনিক সম্পাদক গাজী আহসান উল্লাহ, কালাপাহাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু কালাম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির, আড়াইহাজার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর হোসেন সাকিব, আড়াইহাজার উপজেলা কৃষক দলের আহ্বায়ক আলমগীর হোসেন, আড়াইহাজার উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোবারক হোসেনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।