আড়াইহাজারে পুলিশিং কার্যক্রম দ্রুত চালু করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

446
ফেসবুকে ফলো করুন

স্টাফ রিপোর্টার: আড়াইহাজারে পুলিশিং কার্যক্রম দ্রুত চালু করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সাধারণ জনগন। বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকাল সাড়ে ৫ টায় উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে এ বিক্ষোভ মিছিল শুরু করা হয়। মিছিলে বিভিন্ন শ্রেনী পেশার শত শত জনতা অংশ নিয়ে আড়াইহাজার পায়রা চত্বরে গিয়ে শেষ করেন।

জনসাধারণের অভিযোগ, পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষের অবহেলার কারণে উপজেলার সাত লাখ মানুষ আজ নিরাপত্তাহীন। পুলিশের এমন অনুপস্থিতিতে রাতে বাসাবাড়িতে চুরি, রাস্তায় ছিনতাই ও ডাকাতির আতঙ্কে রয়েছে মানুষ। এ অবস্থায় জনগনের জানমালের নিরাপত্তা এবং অপরাধ দমনের জন্যে পুলিশের উপস্থিত ও হস্তক্ষেপ অতীব জরুরি। পুলিশ ছাড়া কোন রাষ্ট্র, কোন সমাজ চিন্তা করা যায় না। পুলিশের প্রয়োজন সর্বত্র।

এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ বলেন, থানায় ভাংচুর ও অগ্নিসংযোগে আমাদের জীবন নিয়ে সংকটে পড়েছিলাম। বৃহস্পতিবার থানার সকল অফিসার উপস্থিত হয়েছে। আমরা অস্থায়ীভাবে গোপালদীতে কার্যক্রম শুরু করছি।