স্টাফ রিপোর্টার: আড়াইহাজারে উপজেলা নির্বাহী অফিসারের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলাম আড়াইহাজার উপজেলা শাখার নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাত করেন। বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা জামায়াতের সমাজ কল্যান সম্পাদক ও উপজেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক ইলিয়াছ মোল্লা এতে নেতৃত্ব দেন।
এর আগে আড়াইহাজার উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আড়াইহাজার পৌরসভার বিভিন্ন এলাকায় ঘুরে ৫ ই আগস্ট পরবর্তী বিভিন্ন ক্ষতিগ্রস্ত স্পট পরিদর্শন করেন জামায়াত নেতাগণ। এসময়ে তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা আমীর মোতাহার হোসেন। উপজেলা সেক্রেটারি হাদিউল ইসলাম, জামায়াত নেতা মনিরুল ইসলাম, অধ্যাপক আজিজুল হক,ইঞ্জি: সাইফুল্লাহ মানসুর, তাওফিক ইসলাম,জয়নাল আবেদিন, ডা. রফিকুল ইসলাম মজিবুর রহমান ভূইয়া, মাওলানা জয়নাল আবেদীন, ওলামা বিষয়ক সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম এবং পাঠাগার বিষয়ক সম্পাদক মাওলানা মো. আবু সাঈদ মিয়াসহ উপজেলা জামায়াতের সকল কর্মপরিষদ সদস্য বৃন্দ ও সকল ইউনিয়ন সভাপতি ও সেক্রেটারিগন।
আড়াইহাজারে ইউএনও’র সাথে জামায়াতে ইসলামের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত
ফেসবুকে ফলো করুন



