কদমতলী নানা বাড়িতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

234
ফেসবুকে ফলো করুন

বিশেষ প্রতিনিধি: আড়াইহাজারে নানা বাড়িতে গিয়ে মাইমুনা নামের ৫ বছরের এক শিশু বর্ষার পানিতে ডুবে মারা গেছে। শনিবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার খাগকান্দা ইউনিয়নের কদমতলী এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত মাইমুনা উপজেলার কল্যাণদী এলাকার অটো চালক হানিফার মেয়ে।

জানা গেছে, গত দুই দিন আগে বাবা মায়ের সাথে নানা বাড়িতে বেড়াতে যায় মাইমুনা। সেখানে ঘটনার দিন বেলা ২ টায় সমবয়সীদের সাথে বর্ষার পানিতে গোসল করার সময় পানিতে তলিয়ে যায় সে। পরে বাড়ির লোকজন অজ্ঞান অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত শিশুর পরিবারে ও স্বজনদের মাঝে চলছে শোকের মাতম।