বেনজিরের রূপগঞ্জের বাড়িতে পাওয়া সবই লোকাল প্রোডাক্ট

341
ফেসবুকে ফলো করুন

বিশেষ প্রতিনিধি: পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বাড়িতে বিলাসবহুল তেমন কিছুই পাওয়া যায়নি। বাড়ির ভেতরে যা ছিল, তা সবই ‘লোকাল প্রোডাক্ট’ বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও দুদকের সমন্বিত দল। এসময় সাংবাদিকদের বাড়ির ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি।

আজ দুপুর সাড়ে ১২টার পর জেলা প্রশাসন ও দুদকের একটি সমন্বিত দল বাড়ির ডিজিটাল লক খুলে ভবনের ভেতর প্রবেশ করে। চার ঘণ্টার বেশি সময় ধরে বাড়িতে তল্লাশি করা হয়।  তল্লাশি শেষে বিকেল পাঁচটার দিকে বাড়ির সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলের প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শফিকুর আলম।

এ সময় দুদক নারায়ণগঞ্জ কার্যালয়ের উপপরিচালক মইনুল হাসান রওশনী, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আহসান মাহমুদসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, কর্মচারী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।