আড়াইহাজারে বাড়ী থেকে ডেকে নিয়ে তরুনীকে ধর্ষণ

215
ফেসবুকে ফলো করুন
স্টাফ রিপোর্টার:  আড়াইহাজারে বৃষ্টির সময় কৌশলে  বাড়ী থেকে ডেকে নিয়ে এক তরুণীকে  (১৪)  ধর্ষণ করা হয়েছে । এ ব্যাপারে ধর্ষিতার মা বাদী হয়ে শনিবার আড়াইহাজার থানায় দুজনকে আসামী করে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এর আগে ২ জুলাই সকাল ১০টায় উপজেলার গোপালদী পৌরসভার রামচন্দ্রদী সরকারী আশ্রয়ণ প্রকল্পের ঘরে এই ঘটনা ঘটে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে,  রামচন্দ্রদী গ্রামের ওই তরুণীকে  ২ জুলাই সকাল ১০টার দিকে বৃষ্টি থাকার সুযোগে কথা আছে বলে বিভিন্ন  প্রলোভন  দেখিয়ে  ডেকে রামচন্দ্রদী এলাকায় সরকারী আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে নিয়ে যায় একই গ্রামের জজ মিয়ার ছেলে সফর আলী ওরফে লেংটা (২০) ও তার সহাযোগি আশ্রয়ণ পকল্পের ওই ঘরের মালিক জাহাঙ্গীরের ছেলে অলি (১৯)। ওই ঘরে ডেকে নেয়ার পর অলির সহযোগিতায় সফর আলী ওরফে লেংটা তাকে ইচ্ছার বিরুদ্ধে বলপূর্বক ধর্ষণ করে। এ ঘটনা ঘটিয়ে বিষয়টি গোপন রাখার জন্য চাপ প্রয়োগ করে ধর্ষিতাকে বের করে দেয় ধর্ষক ও তার সহযোগী। ধর্ষিতা বাড়ীতে গিয়ে ঘটনা সম্পর্কে তার মায়ের কাছে খুলে বললে এ ব্যাপারে এলাকার কতিপয় মাতাব্বর স্থানীয় ভাবে বিষয়টি মিমাংসার জন্য কাল ক্ষেপন করে। তারা ধর্ষিতার পরিবারকে ৫০ হাজার টাকা দেয়ার জন্য ও প্রস্তাব দেন। কিন্তু ধর্ষিতার মা তাতে রাজী না হয়ে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে শনিবার থানায় দুজনকে আসামী করে মামলা দায়ের করেন।
গোপালদী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আতাউর রহমান জানান, মামলা গ্রহণের পর থেকে আসামীদেরকে গ্রেফতারে পুলিশ কাজ করছে। এ রিপোর্ট লিখা পর্যন্ত আসামীরা পলাতক রয়েছে।