এবার মাদক ধরতে মাঠে নামলেন ম্যাজিস্ট্রেট কনক

302
ফেসবুকে ফলো করুন

স্টাফ রিপোর্টার: এবার মাদক ধরতে মাঠে নামলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুজ্জাহান কনক । জানা গেছে, আড়াইহাজারে বানু (৫০) নামের এক নারী মাদক ব্যাবসায়ীকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বুধবার রাতে সহকারী কমিশনার ভুমি শামসুজ্জাহান কনকের নেতৃত্বে অভিযান চালিয়ে এই সাজা প্রদান করেন। আটককৃত নারী মাদক ব্যাবসায়ী বানু সদাসদী গ্রামের হান্নানের স্ত্রী।

সহকারী কমিশনার ভুমি শামসুজ্জাহান কনক জানান, গোপনে খবর আসে বানু সদাসদী গ্রামে তার বাড়ীতে বসে মাদক বিক্রি করছিল । এই খবরের ভিত্তিতে ভ্রাম্যমান আদালতে অভিযান চালিয়ে মাদকসহ হাতে-নাতে পেয়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এই সময় গোপালদী তদন্ত কেন্দ্রের ইনচার্জ আতাউর রহমান, এস আই নজরুল ইসলাম ও এ এস আই শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন। একজন ম্যাজিস্ট্রেট মাদক বিক্রেতা  গ্রেফতারের জন্য মাঠে নামায় সাধারণ মানুষ সাধুবাদ জানিয়েছেন।