সকলে সহযোগিতা করলে মাদক ও জুয়া নির্মূল করা সময়ের ব্যাপার মাত্র: অতিরিক্ত পুলিশ সুপার

356
ফেসবুকে ফলো করুন

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের আড়াইহাজারে উঠান বৈঠক ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে উপজেলার মাহমুদপুর ইউনিয়ন পরিষদ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লার সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ  সুপার (ডিএসবি) পিপিএম (সেবা) মোহাম্মদ সোহান সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ (সি-সার্কেল) সরকারী পুলিশ সুপার হাবিবুর রহমান, মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমান উল্লাহ আমান। এ সময় ওই ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, আড়াইহাজার থানা ডাকাত, মাদক ও জুয়ার অভয়ারণ্য হিসেবে পরিচিত ছিল। বর্তমানে পুলিশের নানামুখী উদ্যোগের কারণে এ উপজেলায় ডাকাত নির্মূল না হলেও নিয়ন্ত্রণে আসছে। তবে সকলে সহযোগিতা করলে মাদক ও জুয়া নির্মূল করা সময়ের ব্যপার মাত্র। এ ব্যপারে পুলিশ প্রশাসনের কাজও চলমান আছে। সেবা প্রত্যাশীরা সকলের কাছে আসবে না, পুলিশ সেবা সকলের কাছে যাবে সেই লক্ষে আজকের উঠান বৈঠক ও বিট পুলিশিং সভার আযোজন। এভাবে করে পুলিশ জনসাধারনের সেবায় কাজ করে যাবে। স্থানীয় চেয়ারম্যান অপরাধীদের এলাকা থেকে উচ্ছেদের মাধ্যমে বিতারিত করতে চাইলে সকলকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহবান জানান তিনি।