বিশেষ প্রতিনিধি: আড়াইহাজারে সর্বজনীন পেনশন স্কীম বাস্তবায়ন কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উক্ত সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ইশতিয়াক আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুজ্জাহান কনক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আহসান উল্লাহ, উপজেলা কৃষি অফিসার মাহমুদুল হাসান ফারুকী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সজল কুমার দাস, উপজেলা সমবায় কর্মকর্তা নাহিদা নাছরিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা হুমায়ুন কবির, যুব উন্নয়ন কর্মকর্তা শাহান শাহ ভূঞা, তথ্যসেবা কর্মকর্তা তাছলিমা আক্তার, দারিদ্র্য বিমোচন কর্মকর্তা শামসুন্নাহার আকন্দ, কলেজ শিক্ষক সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন বুলবুল, স্কুল শিক্ষক সমিতির সভাপতি লোকমান হোসেন, আড়াইহাজার থানা প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহ।
এ বিষয়ে ইউএনও বলেন, এক সময় শুধু সরকারি কর্মকর্তা-কর্মচারিদের বেলায় পেনশন প্রযোজ্য ছিলো। কিন্তু এখন এটি দেশের সকল স্তরের মানুষের বেলায় প্রযোজ্য। এ সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ব্যাংক প্রতিনিধি, ইমাম প্রতিনিধি, ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তাগণ ও সাংবাদিকগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।



