ক্লান্ত চোখে চাই ঘুম, তবুও নির্ঘুম রাত ওসির

688
ফেসবুকে ফলো করুন

বিশেষ প্রতিনিধি : সারারাত নিজে এবং এলাকার পুলিশের ডিউটি তদারকি করে ভোররাতে বাসায় ফিরে ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছেন ওসি আহসান উল্লাহ । সারাদিনের ক্লান্ত শরীর, বিছানায় যাওয়া মাত্র ঘুমের দেশে চলে যাবেন ভেবে গা এলিয়ে দিয়েছেন বিছানায়। মোবাইল ফোনটি বন্ধ করার জন্য হাতে নিতেই বেজে ওঠে ফোনটি। অপরিচিত এক নম্বর থেকে কল। ক্লান্ত চোখেই ফোন রিসিভ করে শুনতে পান পাচঁগাও এলাকায় জনতা ট্রান্সফরমার চোর আটক করেছে। সমাধান দেন। কিন্তু আর ঘুম আসেনি। এই ভাবেই আড়াইহাজার বাসী শান্তিতে ঈদ উৎযাপন করতে দিনরাত পরিশ্রম করছেন আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ ও তার টিম। মঙ্গলবার রাতে ওসি নিজেই তার টিম নিয়ে মরদাসাদী, উচিৎপুরা, কল্যান্দী, জালাকান্দি এলাকায় টহল দেন। যা সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছেন।
জানা গেছে, আড়াইহাজার বাসী যখন রাতে গভীর ঘুমে আচ্ছন্ন, পুলিশ তখন নির্ঘুম চোখে পাহারা দেয় গোটা উপজেলা । মানুষ যখন প্রিয়জনের পাশে বসে গল্প করে , পুলিশ তখন রাস্তায় দাঁড়িয়ে মানুষের নিরাপত্তা দিতে ব্যস্ত সময় পাড়ছেন । কত কষ্টসহিষ্ণু তাদের জীবন। আড়াইহাজার থানার ওসি এবং ওসি তদন্তসহ বেশীর ভাগ অফিসারের –ই- ঈদের ছুটি হয়নি। তারা চান আড়াইহাজার বাসী শান্তিকে ঈদ উৎযাপন করুক।
পুলিশের অমানুষিক পরিশ্রমের গল্পটি এ রকম কখনো ৮ ঘণ্টা, কখনো ১২ ঘণ্টা, কখনো ১৬ আবার কখনো ১৮ ঘণ্টার ডিউটি করতে হয়। কোনো ধরাবাঁধা নিয়ম নেই। তাদের জীবনেও যেন কোনো উৎসব নেই। কোনো প্রাকৃতিক বিপর্যয় নেই। কখনো প্রচণ্ড গরমে ইউনিফর্ম পরে, ঘামে ভিজে, আবার কখনো বৃষ্টিতে ভিজে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালনে ব্যস্ত থাকতে হয়।
জানা গেছে, ওসি আহসান উল্লাহ যোগদানের পর থেকে আড়াইহাজারে চুরি ডাকাতি কমেছে। রোজার মাসে চুরি ডাকাতির কোন ঘটনাই ঘটেনি। হাটবাজারের পরিস্থিতিও ভাল। এই অসাধ্য সাধনের হেতু কী জানতে চাইলে ওসি জানান, আড়াইহাজারে ঈদ মার্কেটকে সামনে রেখে আইনশৃংখরা রক্ষায় পুলিশ বেশ কঠোরতা অবলম্বন করছে। পুলিশের ৯টি চৌকশ টীম কাজ করছে মাঠে। সুধীমহলের লোকজনের মুখেও প্রশংসা সূচক বাক্য। নতুন ওসি সাহেব কঠোর অফিসার। তিনি প্রকৃত পুলিশিং প্রয়োগ করছেন। অপরাধীরা গা ঢাকা দিয়েছে। উপজেলায় চুরি, ডাকাতি ও ছিনতাই ঘটনা কমে গেছে। ঈদ মার্কেটে মানুষের নিরাপত্তার জন্য পুলিশের বিশেষ টমি কাজ করছে। আমরা পুলিশের কাছে এমন সার্ভিস আশা করি।
পুলিশ জনগণের বন্ধু। সেই বন্ধুত্ব ফলাতে হয় সেবা দেয়ার মাধ্যমে। সদর বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী পান্নু মিয়া বললেন, এখনকার থানার পুলিশরা খুবই ভালা। আমরা রাইত বিরাইত চলাফেরা করতে পারি। আল্লাহর রহমতে কোন অসুবিধা হয়না। মোড়ে মোড়ে টহল গাড়ি দেখি। এইটা অনেক বড় নেয়ামত। তাড়াও এই মাসে পুলিশের ব্যাপক সফলতা অর্জন করতে পেরেছেন। হেরোইন, মাদক উদ্ধার, সন্ত্রাসী সোহেল সহ বেশ কয়েকজন ডাকাত গ্রেফতার হয়েছে। সব কিছু মিলিয়ে এবারের ঈদ হচ্ছে শান্তিপূর্ণ ভাবে। ওসি আহসান উল্লাহ বলেন, সকলের পরিশ্রমের ফলে এবার রমযানে বড় ধড়নের কোন ঘটনা ঘটেনি। যা আড়াইহাজার বাসীর জন্য একটি বিরাট সুখবর।