কালাপাহাড়িয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ব্যাচ-২০২২ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

331
ফেসবুকে ফলো করুন

বিশেষ প্রতিনিধি: আড়াইহাজার উপজেলার ঐতিহ্যবাহী কালাপাহাড়িয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় থেকে ২০২২ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত এসএসসি ব্যাচ এর উদ্যোগে ইফতার মাহফিল ও পুণর্মিলন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (৮ এপ্রিল) কালাপাহাড়িয়া’র মায়াদ্বীপে ইফতার মাহফিল ও পুণর্মিলন অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক সিনিয়র সহকারী শিক্ষক মো. জিয়াউর রহমান ও বর্তমান সহকারী শিক্ষক মজিবুর রহমান। প্রিয় শিক্ষার্থীদের অনুরোধে উপস্থিত হয়ে মো. জিয়াউর রহমান তাদেরকে ধন্যবাদ জানান এবং এভাবে ঐক্যবদ্ধভাবে সামাজিক উন্নয়নে কাজ করার জন্য পরামর্শ দেন।  শত ব্যস্ততার মাঝেও প্রায় পঞ্চাশ জন শিক্ষার্থী ইফতার মাহফিল অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে পারায় আয়োজকগণ শুকরিয়া আদায় করেন। ইফতার পূর্ব দেশ ও দেশের মানুষের জন্য দোয়া কামনা করা হয়।