আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম আড়াইহাজারের ক্বারী আবু রায়হান

264
ফেসবুকে ফলো করুন

বিশেষ প্রতিনিধি : ১১তম সেনেগালে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় ২০২৪ আসরে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলদেশ কর্তৃক নির্বাচিত বাংলাদেশী প্রতিযোগি হাফেজ ক্বারী আবু রায়হান প্রথম স্থান অর্জন করতে সক্ষম হয়েছেন । হাফেজ ক্বারী আবু রায়হান নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের উদয়দী গ্রামে শহিদুল্লাহ ও শিউলী বেগমের ছেলে এবং উপজেলার হাইজাদীতে অবস্থিত আর রায়জান ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র। বাংলাদেশের সময় সকাল ৯ টায় সেনেগালের কাওলা শহরে পুুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়।
সেনেগালে থেকে মুঠাফোনে তার ওস্তাদ মুফতি আব্দুল কাইয়ুম জানান, ৩০ দেশকে পিছনে ফেলে ক্বারী আবু রায়হান বিশ্বজয় করতে সক্ষম হয়েছেন। পুরষ্কার হিসেবে সে পেয়েছে ১০ হাজার মিলিয়ন ফ্রান্ক বা ১৬ হাজার ৬০০ মার্কিন ডলার । যা বাংলাদেশে টাকায় ১৯ লক্ষ টাকা। এর আগে ২০১৮ সালে অনুষ্ঠিত কাতারে হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছিলেন।
আড়াইহাজারের কৃতিসন্তান হাফেজ ক্বারী আবু রায়হান দেশের সুনাম দেশের বাহিরে বৃদ্ধি করায় স্থানীয় সংসদ সদস্য হুইপ নজরুল ইসলাম বাবু তাকে অভিনন্দন জানান। তাছাড়াও অভিনন্দন জানান আড়াইহাজার থানা প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহ। আড়াইহাজারের একজন হাফেজ আর্ন্তজাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম হওয়ায় গোটা উপজেলায় বইছে আনন্দের জোয়ার। বিভিন্ন মহল তাকে অভিনন্দন জানান।