আড়াইহাজারে জাতীয় শিশু দিবস পালিত

242
ফেসবুকে ফলো করুন

বিশেষ প্রতিনিধি: আড়াইহাজারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার উপজেলা পরিষদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠন, স্কুল ও কলেজসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
পরে মুক্তিযোদ্ধা এস এম মাজহারুল হক অডিটরিয়ামে এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ আলহাজ¦ নজরুল ইসলাম বাবু এমপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা রহমান, সহকারী কমিশনার (ভূমি) শামসুজ্জাহান কনক, উপজেলা কৃষি অফিসার মাহমুদুল হাসান ফারুকী, উপজেলা সমাজ সোবা কর্মকর্তা হুমায়ুন কবীর, উপজেলা হিসাব রক্ষন কর্মকর্তা আঃ জব্বার, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা. সজল কুমার দাস, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপাপ্ত ) ডা: রিতা ফারিয়া, পল্লী উন্নয়ন  অফিসার মোঃ সিফাত আজাদ, সমবায় কর্মকর্তা নাহিদা নাছরিন, দারিদ্র বিমোচন কর্মকর্তা সামছুন্নাহার আকন্দ ও তথ্যসেবা কর্মকর্তা তাছলিমা আক্তার প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে হুইপ নজরুল ইসলাম বাবু বলেন, পাকিস্তানিদের বৈষম্য থেকে মুক্তি দিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু আদর্শ আমাদের চিরন্তন প্রেরণার উৎস। স্মাট বাংলাদেশ গড়তে হলে বঙ্গবন্ধুর নীতি ও আদর্শ শিশুদের মাঝেও ছড়িয়ে দিতে হবে।