না.গঞ্জে কোল্ড স্টোরেজে অভিযান, ১৪ টন মেয়াদোত্তীর্ণ খেজুর জব্দ

288
ফেসবুকে ফলো করুন

নিজস্ব প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাচঁপুরে স্টার কোল্ড স্টোরেজ থেকে মেয়াদোত্তীর্ণ ১৪ টন খেজুর জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে উপজেলার কুতুবপুর এলাকায় অবস্থিত এ কোল্ড স্টোরেজে অভিযান চালিয়ে বিপুল পরিমান মেয়াদোত্তীর্ণ খেজুর জব্দ করা হয়। জব্দকৃত খেজুরের আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে ২৩ লক্ষ টাকা।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জের উপ-পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, বিপুল পরিমান এ খেজুরের পুরোটাই মেয়াদোত্তীর্ণ। আমরা অভিযান পরিচালনা করে এটি জব্দ করেছি। এখানকার মালিক আসার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।