বিশেষ প্রতিনিধি : আড়াইহাজার থানা পুলিশের বিশেষ অভিযানে ধরা পড়েছে ডাকাত সর্দার ও শীর্ষসন্ত্রাসী রোমান (২৬) সহ আরো দু’জন শীর্ষসন্ত্রাসী ও ডাকাত। এরা হরো পারভেজ (২৫) ও রাব্বি (১৯)। ডাকাত সর্দার রোমানকে গ্রেফতার সময় ধস্তাধস্তিতে তিন পুলিশ সদস্য আহত হয়েছে। এ ঘটনা বৃহস্পতিবার রাতে উপজেলার কৃষ্ণপুরা চৌরাস্তা মোড়ে ঘটেছে।
জানাগেছে, ওসি মোহাম্মদ আহসানউল্লাহ এর নেতৃত্বে আড়াইহাজার থানার বাজবী, ঝাউগড়া ও কৃষ্ণপুরা চৌরাস্তা মোড়ে পুলিশের একাধিক টিম অভিযান চালায়। কৃষ্ণপুরা চৌরাস্তা মোড়ে আড়াইহাজারের যোগারদিয়ার ডাকাত সর্দার রোমানকে গ্রেফতারের সময় সে পুলিশের সাথে ধস্তাধস্তি করে। এই সময় ৩ পুলিশ সামান্য আহত হয়। ধৃত রোমান ক্রসফায়ারে নিহত ডাকাত আবু সাঈদের ফুফাত ভাই । সে মাহমুদপুর ইউনিয়নের যোগারদিয়া গ্রামের আলমের ছেলে। গ্রেফতারকৃত অন্য দুই ডাকাত হল পারভেজ ও রাব্বি। পারভেজ রূপগঞ্জের ডহরগাঁয়ের জামানের ছেলে। রাব্বি একই গ্রামের জাহাঙ্গীরের ছেলে। গ্রেফতারকৃত প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।



