ফেসবুকে ফলো করুন
স্টাফ রিপোর্টার: হঠাৎ করেই বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামে প্রবেশ করা যাচ্ছে না। মেসেঞ্জার ব্যবহারেও সমস্যা হচ্ছে।
বাংলাদেশ সময় আজ মঙ্গলবার (৫ মার্চ) রাত ৯টার পর থেকে ফেসবুকে লগ–ইন করা যাচ্ছে না। এমনকি যারা ফেসবুকে লগ–ইন করা অবস্থায় ছিলেন তারাও লগ–আউট হয়ে যান। ব্যবসায়ী বাবুল আহমেদ বলেন, ‘মেসেঞ্জারে কথা বলেছি। কথা বলা শেষ হওয়ার পর আর ঢুকতে পারছি না।’
বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) রিপোর্টার মলয় কুমার দত্ত বলেন, ‘হঠাৎ করেই ফেসবুক লগ আউট হয়ে গেছে। এরপর থেকে ফেসবুকে ঢুকতে পারছি না।’ আইনজীবী ও মানবাধিকার কর্মী দিলরুরা শরমিন বলেন, ‘হঠাৎ করেই ফেসবুক লগ আউট হয়ে যায়। এরপর থেকে আর ঢুকতে পারছি।’
- বিস্তারিত আসছে…



