ফেসবুকে ফলো করুন
বিশেষ প্রতিনিধি : তথ্যআপা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় গ্রামীণ অসহায়, দরিদ্র, সুবিধা বঞ্চিত কিংবা কম সুবিধাপ্রাপ্ত নারীদের তথ্যে প্রবেশাধিকার এবং তথ্য প্রযুক্তি ভিত্তিক সেবা প্রদানের লক্ষ্যে আড়াইহাজার উপজেলায় অবস্থিত তথ্যকেন্দ্রের মাধ্যমে বিশনন্দী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের টেটিয়া গ্রামে হানিফা মেম্বারের বাড়িতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আহসান উল্লাহ । তিনি আইন বিষয়ে নারীদের অজ্ঞতা দূর করতে শিক্ষার হার বৃদ্ধি মাধ্যমে সচেতনতা বৃদ্ধির কথা বলেন এবং বাল্যবিবাহ, যৌতুক, নারী নির্যাতন, ইভটিজিং, মাদক সহ আইন বিষয়ক বিভিন্ন দিক তুলে ধরে বক্তৃতা প্রদান করেন।
বৈঠকে উপস্থিত ছিলেন তথ্যসেবা কর্মকর্তা তাছলিমা আক্তার। তিনি জেন্ডার সমতায়ন, আইন, বাল্যবিবাহ, যৌতুক, নারী পাচার, ধর্ষন, ইভটিজিং প্রতিরোধে করণীয়, নারী শিক্ষার গুরুত্ব, প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধি, লাল সবুজ ডট কম (laalsobuj.com) এর মাধ্যমে ব্যবসায়ে অংশগ্রহণ, কৃষি কাজে নারীর অংশ গ্রহণ, নারীর স্বাস্থ্য ও পুষ্টি, ভাতা/ প্রশিক্ষণ ও চাকরি আবেদন বিষয়ক তথ্য, , জরুরী প্রয়োজনে হেল্প লাইন নম্বর পরিচিতি সহ সরকারি সকল সেবার তথ্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন। তথ্যসেবা কর্মকর্তা সম্পূর্ণ বিনামূল্যে সেবা নিতে সকলকে তথ্যকেন্দ্রে আসতে উৎসাহিত করেন।
এছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন তথ্যসেবা সহকারী রাহিমা আক্তার, গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প এর উপজেলা সমন্বয়কারী মোসা: হাছিনা খাতুন, পুরুষ মেম্বার মো: হানিফ, মহিলা মেম্বার রেহেনা বেগম সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।


