বিশেষ প্রতিনিধি : নারায়ণগঞ্জের আড়াইহাজারে স্বাস্থ্য অধিদপ্তরের ঘোষিত ১০ দফা নির্দেশনা মানতে বেসরকারি হাসপাতালে-ক্লিনিকে অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে দুপুরে পর্যন্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মা আফরোজের নেতৃত্বে বিভিন্ন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টোরে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিযানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার ডা. আশরাফুল আমিন, মেডিকেল অফিসার ডা. আরিফ হোসেন, পরিসংখ্যানবিদ মাহমুদুল হাসান, সেনেটারি ইন্সপেক্টর হুমায়ূন কবিরসহ উপজেলা হাসপাতালের কর্মকর্তারা।
জানা গেছে, উপজেলার বেসরকারি সেন্ট্রাল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার , এ টু জেট ডিজিটিাল ও ফয়সায় হাসপাতালে চলে এই অভিযান। অভিযানে স্বাস্থ্য অধিদপ্তরের ঘোষিত নির্দেশনায় বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনিস্টিক সেন্টারের লাইসেন্স প্রবেশপথে টানানো, তথ্য কর্মকর্তা নিয়োগ ও লেবার রুম প্রটোকল বাধ্যবাধকতাসহ দেয়া ১০ দফা নির্দেশনা আবশ্যকভাবে পালন করতে বলা হয়েছে।
ডাঃ সায়মা আফরোজ ইভা বলেন, প্রাথমিক ভাবে সতর্ক করা হয়েছে। পরবর্তীতে নিয়ম না মানলে ব্যবস্থা নেওয়া হবে।



