বিশেষ প্রতিনিধি : আড়াইহাজারে সন্ত্রাসীদের হামলা ব্যাপক, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। সোমবার রাতে উপজেলার খাগকান্দা ইউনিয়নের বাহেরচর গ্রামে এই ঘটনা ঘটে। হামলায় নারী-পুরুষ ও শিশুদের মাঝে আতংক ছড়িয়ে পড়ে।
পুলিশ প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাহেরচর গ্রামে দীর্ঘ দিন ধরে শাহআলম ও জুলহাস মেম্বারের সাথে আওয়ামীলীগ নেতা তোফাজ্জলের দীর্ঘ দিন ধরে দ্বন্ধ চলছিল। এর আগেই একাধিক বার হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। বেশ কয়েকটি মামলা ও চলছে। এরই মাঝে সোমবার রাতে শাহআলম ও ৫ নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য জুলহাসের নেতৃত্বে শতশত লোক দেশীয় অস্ত্র, দা, ছুরা টেটা ও বল্লম নিয়ে তোফাজ্জলের বাড়ীতে হামলা চালায়। এক পর্যায়ে সন্ত্রাসীরা ৪.৫ ও ৬ নং ওয়ার্ডের নারী ইউপি সদস্য আফরোজার বাড়ীতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে। এতে নারী ও শিশুদের কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ। সন্ত্রাসীরা একে একে ২০টি ভাড়ী ভাংচুর করে লুটপাট চালায়। হামলায় টেটাবিদ্ধসহ অন্তত ৮ জন আহত হয়। আহতদের মাঝে আখিনুর ও হিরাকে আড়াইহাজার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
হামলা কারীর স্বীকার তোফাজ্জল ও নারী ইউপি সদস্য আফরোজা বলেন, এই রকম হামলার ঘটনা নজীরবিহীন। অভিযুক্ত জুলহাস মেম্বারকে তার মুঠাফোনে কল দিলে ও পাওয়া যায়নি।
আড়াইহাজার থানার উপপরিদর্শক (এস আই) রহিম জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। এর আগেই ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ জানান, এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
আড়াইহাজারে নারকীয় তান্ডাব, নারী ইউপি সদস্যে বাড়ীসহ ২০ বাড়ী ভাংচুর, ব্যাপক লুট,
ফেসবুকে ফলো করুন



