আড়াইহাজারে স্কুল ছাত্রী ধর্ষিত, মামলা দায়েরের ১ ঘন্টার মধ্যে লম্পট গ্রেফতার

608
ফেসবুকে ফলো করুন

স্টাফ রিপোর্টার: আড়াইহাজারে প্রেমের প্রস্তাবে ব্যর্থ হয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে রিফাত (২২) নামের এক লম্পটকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকাল ৫টায় উপজেলার তিলচন্দী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রিফাত ওই গ্রামের তাবারি মিয়ার ছেলে। এর আগে  স্কুল ছাত্রীর মা বাদী হয়ে  বিকাল ৪টায় আড়াইহাজার থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের ১ ঘন্টার মধ্যে আসামীকে গ্রেফতার করা হয়।
স্কুল ছাত্রীর মা জানান, আমার ১৩ বছরের স্কুল পড়ুয়া মেয়ে আড়াইহাজার থানাধীন সুলতানসাদী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী। আমার মেয়ে তাহার অধ্যয়নরত বিদ্যালয়ে আসা যাওয়ার পথে অজ্ঞাতনামা কয়েকজন যুবকের কু-পরামর্শে ও সহযোগিতায় রিফাত আমার মেয়েকে উত্যক্ত করিয়া প্রেমের প্রস্তাব দিত। উক্ত বিষয়ে আমার মেয়ে আমাদেরকে জানাইলে আমরা রিফাতকে সতর্ক করিয়া দেই।
কিন্তু সে আমাদের কথায় কর্ণপাত না করে আমার মেয়ের ক্ষতিসাধন করার জন্য সুযোগ খুঁজতে থাকে। এরই ধারাবাহিকতায় ২৫ জানুয়ারী সন্ধ্যা অনুমান ৬টায় আমার মেয়েকে আমাদের বাড়ির পাশে রাস্তায় দাঁড়িয়ে থাকা অবস্থায় অজ্ঞাত এক যুবক উক্ত স্থানে এসে জরুরী কথা আছে বলে আমার মেয়েকে ডেকে উপজেলার তিলচন্দী  গ্রামের ওয়ালটন শো-রুম সংলগ্ন ধর্ষকের কর্মস্থল জনৈক মোস্তফার খড়ির দোকানে নিয়া যায়।
তিনি আরও জানান, উক্ত স্থানে আমার মেয়েকে ডেকে নিয়ে অজ্ঞাতনামা আসামীদের সহায়তায় আমার মেয়ের মুখ চেপে ধরে পরিহিত পায়জামা খুলে আমার মেয়ের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণ শেষে রিফাতসহ অজ্ঞাতনামা আসামীরা উক্ত ঘটনার বিষয়ে কাউকে কোন কিছু না বলার জন্য আমার মেয়েকে বিভিন্ন প্রকার চাপ প্রয়োগ করে আমাদের বাড়িতে পাঠিয়ে দেয়।

উক্ত ঘটনার পর থেকে অজ্ঞাতনামা আসামীদের সহায়তায় রিফাত আমার মেয়েকে ফুসলিয়ে ও প্রলোভন দেখিয়ে বিভিন্ন তারিখ ও সময়ে বিভিন্ন স্থানে একাধিকবার জোরপূর্বক ধর্ষণ করে। সর্বশেষ ৬ ফেব্রুয়ারী তারিখ বিকাল ৪টায় অজ্ঞাতনামা আসামীদের সহায়তায় ১নং বিবাদী আমার মেয়েকে অজ্ঞাত স্থানে নিয়া পুনরায়  জোরপূর্বক ধর্ষণ করে । তিনি আরও জানান, স্থানীয়দের চাপের কারণে আমি মামলা করতে আসতে পারি নাই।
আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ জানান, এই ঘটনায় স্কুল ছাত্রীর মা বাদী হয়ে বৃহস্পতিবার  থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা দায়েরর ১ঘন্টার মধ্যেই আসামীকে গ্রেফতার করা হয়েছে।