ফেসবুকে ফলো করুন
আবু সাঈদ: আড়াইহাজার উপজেলার গোপালদী বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদেকুর রহমান কামালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন হুইপ নজরুল ইসলাম বাবু।
বিশেষ অতিথি ছিলেন আওয়ামীলীগ নেতা আলহাজ¦ কাজী বেনুজীর আহমেদ, গোপালদী পৌর মেয়র আলহাজ¦ এম এ হালিম সিকদার, আওয়ামীলীগ নেতা মনির হেসেন সিকদার, বীরমুক্তিযোদ্ধা আবুল হাসেম, আলহাজ¦ জাকির হোসেন মোল্লা, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, আঃ লতিফ মোল্লা ও সামসুল হক মোল্লা প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকাসহ সর্বস্তরের লোকজন অংশ নেন।



