আড়াইহাজারের বালিয়াপাড়া থেকে ৩ মাদক ব্যবসায়ী আটক

534
ফেসবুকে ফলো করুন

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের আড়াইহাজারে থানা পুলিশের অভিযানে ২৫ কেজি চোলাই মদসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বালিয়াপাড়া গ্রাম থেকে তাদেরকে আটক করা হয় । আটককৃতরা হলো, বালিয়াপাড়া মধ্যপাড়া এলাকার মৃত রোস্তম আলীর ছেলে মোঃ মোক্তার হোসেন (৫০), জাহাঙ্গীরের ছেলে আজিজুল (১৯) ও সিরাজুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (২০)।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, পুলিশের একি টিম আড়াইহাজার থানা এলাকায় মাদক নির্মূলে বিশেষ অভিযান পরিচালনাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামীদেরকে আটক করা হয়। এ সময় মাদক ব্যবসায়ী মোক্তার হোসেনের বাড়িতে তল্লাশী চালিয়ে জব্দ করা হয় ২৫ কেজি চোলাই মদ। ওসি আরো জানান, আসামীরা দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদক ব্যবসা করে আসছিল। এই ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।