আজ পতাকাবাহি গাড়ি নিয়ে আড়াইহাজারে আসছেন হুইপ বাবু, উৎসবমুখর পরিবেশ

233
ফেসবুকে ফলো করুন

বিশেষ প্রতিনিধি : আজ ৪ ফেব্রুয়ারী প্রথমবারের মত পতাকাবাহি গাড়ি নিয়ে আড়াইহাজারে আসছেন মহান জাতীয় সংসদের হুইপ জননেতা আলহাজ¦ নজরুল ইসলাম বাবু। আড়াইহাজার উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে বিরাট সংবর্ধনা দেয়া হবে আড়াইহাজারের মাটি ও মানুষের প্রাণপ্রিয় নেতা হুইপ নজরুল ইসলাম বাবুকে। কিংবদন্তিতূল্য নেতা বাবুকে বরণ করে নিতে অপেক্ষা করে আছেন এই জনপদের আপামর জনসাধারণ। আড়াইহাজারের সর্বত্র উৎসবমুখর পরিবশে। জননেতাকে বরণ করে নিতে সাধারণ মানুষ ও দলের নেতাকর্মীদের ব্যানার, পোস্টার, প্লাকার্ড ও ভুলতা থেকে আড়াইহাজার উপজেলা সদর পর্যন্ত সড়কের বিভিন্ন অংশে তোড়ণ চোখে পড়ে।
স্বাধীণতার পর এই প্রথম সরকারী ‘পতাকাবাহী’ গাড়ি নিয়ে আড়াইহাজারে ঢুকলেন কিংবদন্তি তূল্য সাংসদ উন্নয়নের রূপকার আলহাজ¦ নজরুল ইসলাম বাবু। তিনি এখন মহান জাতীয় সংসদের হুইপ। জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি নজরুল ইসলাম বাবুকে হুইপ মনোনীত করায় আড়াইহাজারের আপামর জনগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। জনগণ বলছেন, মহান নেত্রী একজন চৌকষ নেতাকেই যথাযথ মূল্যায়ন করেছেন। চারবার এমপি নির্বাচিত হওয়া জননেতা আলহাজ¦ নজরুল ইসলাম বাবু কানায় কানায় উন্নয়ন করে আড়াইহাজার উপজেলাকে যেনো একটি উপশহরে পরিণত করেছেন। এককথায় আড়াইহাজার উপজেলাকে ডিজিটাল উপজেলায় রূপান্তরিত করেছেন এই মহান নেতা।
এমপি বাবু সারাক্ষণ সচিবালয় ও মন্ত্রণালয়ে ছোটাছুটি করেন। কিভাবে আড়াইহাজারের জন্য একটি প্রকল্প আনা যায়-এটাই নজরুল ইসলাম বাবুর অন্যতম নেশা। উন্নয়ন যার নেশা তাকে পায় কে ! এমপি বাবু একদিনের জন্যও এমপিত্ব ভোগ করেননি। তিনি আড়াইহাজারের জন্য কাজ করে গেছেন। এমপি’র পদটি তাঁকে সেই কাজে সহায়তা করেছে। আসলে মনেপ্রাণে তিনি একজন কাজ পাগল মানুষ। এমন কর্মবীর পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। আড়াইহাজারবাসী বিগত একশত বছরে নজরুল ইসলাম বাবুর মত একজন কর্মবীর পেয়েছে। আড়াইহাজারের ইতিহাসে এই মহান নেতার নাম লেখা থাকবে স্বর্ণাক্ষরে। তিনি প্রাত:স্মরণীয় হয়ে থাকবেন সবার কাছে। তাঁকে উন্নয়নের আইকন হিসেবে গণ্য করেন সমগ্র নারায়ণগঞ্জ জেলাবাসী।
এদিকে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়ে ২৫ জানুয়ারি কর্মস্থলে যোগ দিয়েছেন নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের এমপি এবং সংসদ হুইপ নজরুল ইসলাম বাবু। প্রথম দিনের কর্মস্থলে যোগদানের অনুভুতি জানাতে গিয়ে তিনি গণমাধ্যমকে বলেন, মহান রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানীতে আমাকে দেশের সেবা করার জন্য সুযোগ করে দিয়েছেন। আমি আজ যে দায়িত্ব পেয়েছি সেই জন্য সকলের কাছে দোয়া চাই। প্রথম দিন কর্মস্থলের অনুভূতি হিসেবে নিজেকে খুব ধন্য মনে করি। এমন একটা জায়গায় এসেছি যেখানে বৃহৎ পরিসরে জনগণের সেবা করতে পারবো।
তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার দোয়া এবং ভালোবাসা নিয়ে যাত্রা শুরু করেছি, সততা এবং নিষ্ঠার সাথে নিজের দায়িত্ব পালন করে যাবো। ৩০ লক্ষ শহীদের বিনিময়ে আমরা যে স্বাধীনতা অর্জন করতে পেরেছি বঙ্গবন্ধুর আদর্শে আমরা যেন সেভাবেই দেশটাকে গড়তে তুলতে পারি। এ দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করছি।
নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের এমপি আলহাজ¦ নজরুল ইসলাম বাবুকে জাতীয় সংসদের হুইপ হিসেবে নিয়োগ দেয়ার খবরে আড়াইহাজারে বইছে খুশির বন্যা। ২৩ জানুয়ারি জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।। সরকারি দলের হুইপ হিসেবে তিনি প্রতিমন্ত্রীর মর্যাদা এবং সমান বেতন-ভাতা পাবেন।
আলহাজ¦ নজরুল ইসলাম বাবু নারায়ণগঞ্জ-২ আড়াইহাজার আসনে আওয়ামী লীগের টানা চতুর্থ বারের সংসদ সদস্য। তিনি ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচন থেকে টানা ৪ বার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি বাংলাদেশ ছাত্রলীগ এর সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া একুশে আগস্ট গ্রেনেড হামলায় আওয়ামীলীগ নেত্রী শেখ হাসিনাকে বাঁচাতে গিয়ে আহত হয়েছিলেন তিনি।
স্কুল পর্যায় থেকেই ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন বাবু। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দায়িত্ব পালন শেষে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের দায়িত্ব পালন করেন। কেন্দ্রীয় ছাত্রলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন শেষে ছাত্রলীগের সাধারণ সম্পাদক হয়ে তৎকালীন সরকার বিরোধী আন্দোলন করতে গিয়ে অসংখ্য মামলায় দীর্ঘ নয় মাস কারাবাস করেছেন।