আড়াইহাজারে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

324
ফেসবুকে ফলো করুন

বিশেষ প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা পুলিশ এক বছরের সাজা প্রাপ্ত আসামী কাসাফাদ্দোজা খান (৫৫) নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে।

রোববার রাতে নারায়ণগঞ্জ সদর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের ইলমদী গ্রামের মৃত: ডাঃ শাহজাহান খানের ছেলে এবং একটি চেক জালিয়াতির মামলায় এক বছরের সাজা প্রাপ্ত গ্রেফতারী পরওয়ানা ভুক্ত পলাতক আসামী বলে আড়াইহাজার থানার এস আই আবু তাহের জানান।