মাসুম বিল্লাহ: টানা চতুর্থবারের মত বিজয়ী হওয়ার পর সোমবার আলহাজ¦ নজরুল ইসলাম বাবু জাতীয় সংসদের হুইপ হওয়ায় গোটা উপজেলা উচ্ছসিত হয়ে পড়েছে। সোমবার বিকালে খবরটি পাওয়ার পর সাধারণ জনগণ থেকে শুরু করে সব শ্রেনীর মানুষ রান্তায় নেমে আনন্দ মিছিল করেন।
এর আগে তিনি নৌকা প্রতীকে ১ লাখ ৬৮ হাজার ২৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। চতুর্থবার এমপি হিসেবে শপথও নিয়েছেন তিনি। জননেতা নজরুল ইসলাম বাবুর জনপ্রিয়তার স্্েরাতে ভেসে গিয়ে তাঁর প্রতিদ্বন্দ্বি ৪ জন প্রার্থী সকলেই হারিয়েছেন নিজ নিজ জামানত। লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির আলমগীর সিকদার লোটন দ্বিতীয় সর্বেŸাচ্চ ৭ হাজার ২৫৬ ভোট পেয়েও জামানত হারিয়েছেন। মো. আবু হানিফ হৃদয় তৃণমূল বিএনপি (সোনালী আঁশ) ৬৪৫ ভোট পেয়েছেন। তিনিও জামানত হারিয়েছেন। গোলাপ ফুল প্রতীকে জাকের পার্টির গোলাপ মো. শাহজাহান ভোট পান ১ হাজার ৫৩৮। ঈগল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হাজী মো. শরিফুল ইসলাম ১ হাজার ৪২৮ ভোট পান।
এদিকে, প্রিয়নেতা এমপি বাবুর হুইপ হওয়ায় উচ্ছসিত আড়াইহাজারের আপামর জনগণ। তাছাড়া আওয়ামীলীগ নেতাকর্মীরা আনন্দের জোয়ারে ভাসছেন। নেতাকর্মীরা নিজ নিজ এলাকায় সাউন্ড সিস্টেম নিয়ে উৎসবে মেতে উঠেছে। আড়াইহাজারের ২টি পৌরসভা ও ১০ টি ইউনিয়নের আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী তুমুল আনন্দ করছে।



