স্টাফ রিপোর্টার: আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রা একের পর এক সফলতা অর্জন করতে সক্ষম হচ্ছেন । দেশ সেরা হওয়ার পর ২০২৩ সালে ভায়া ও সিবিই সনাক্তকরণে প্রথম ও নরমাল ডেলিভারিতেও ঢাকা বিভাগে প্রথম হবার গৌরব অর্জন করতে সক্ষম হয়েছেন। এই জন্য হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সায়মা আফরোজ ইভা সংশ্লিস্ট সকলকে অভিন্দন জানিয়েছেন।
জানা গেছে, নতুন বছরের শুরুর মুখেই সরকারি পর্যায়ে স্বাস্থ্যসেবা প্রদানে অভূতপূর্ব সাফল্য অর্জন করে নারায়ণগঞ্জের আড়াইহাজার স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালটি। অনন্য সেবা দিয়েও চলতি বছর হাসপাতালটি এগিয়ে যাচ্ছে ।
আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মা আফরোজ ইভা বলেন, চলতি বছরের শুরু থেকেই স্বাস্থ্যসেবা পূর্বের ধারাবাহিক সাফল্যর অংশ হিসাবে ২০২৩ সালের ভায়া ও সিবিই সনাক্তকরণ (ভায়া পরীক্ষায়) সারা বাংলাদেশে প্রথম স্থান অর্জন করার গৌরব সাফল্য অর্জন করেছে হাসপাতালটি। ভায়া পরীক্ষার পাশাপাশি নরমাল ডেলিভারিতে ও ঢাকা বিভাগে প্রথম হবার গৌরব অর্জনে সকলের পক্ষ থেকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন পেয়েছি । আজকে অর্জন আগামী দিনের পথ চলার অনুপ্রেরণা । আমরা সাফল্যের জোয়ারে গা না ভাসিয়ে সেবার মান বৃদ্ধিতে কাজ করে যাব এক সাথে । এছাড়া এই অবদানের পিছে এক জনের কথা না বললে ই নয় , তিনি হলেন নারায়ণগঞ্জ জেলার সিভিল সার্জন ডা: আবুল ফজল মোহাম্মদ মশিউর রহমান । যার সঠিক নির্দেশনা আজকের এই সাফল্য সঠিক জায়গায় পৌঁছেছে ।
তিনি আরও বলেন, সকলের পাশাপাশি জেলার এসআরএইচআর অফিসার জান্নাতুল মেহজাবিন জুহি ও সংশ্লিষ্ট কাজে জড়িত স্বাস্থ্য কমপ্লেক্সের সকল কর্মকর্তা কর্মচারীদের অবদান অনস্বীকার্য। সকলের প্রচেষ্টায় সেবার মান বৃদ্ধিতে সরকারি এ হাসপাতালের ওপর মানুষের আস্থা বেড়েছে । তাই আমরা সেবা দিতে আছি আপনাদের পাশে সবসময় আছি থাকবো ।
এবার নরমাল ডেলিভারিতে ঢাকা বিভাগের প্রথম আড়াইহাজার হাসপাতাল
ফেসবুকে ফলো করুন


