স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিপুল পরিমাণ গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
আটককৃতরা হলেন- ব্রাক্ষণবাড়িয়া জেলার কসবা থানার চন্দ্র পুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে হেলাল মিয়া (৪৫), গাজীপুর জেলার টঙ্গী পশ্চিম থানার মোল্লাপাড়া গ্রামের মৃত আনোয়ার সরদার এর ছেলে ড্রাইভার হেলাল (৫৫), নরসিংদী জেলার রায়পুরা থানার কাছারকান্দি গ্রামের হক মিয়ার স্ত্রী রুমানা বেগম (২৬), একই গ্রামের আব্দুল ওহাব এর স্ত্রী পারভিন (৪০), ও আসাব উদ্দিনের মেয়ে পাখি(২৫) ।
র্যাব ১১ জানায়, শনিবার বিকালে মাদক ব্যবসায়ীদের একটি প্রাইভেটকার মাদকদ্রব্য নিয়ে ব্রাক্ষণবাড়িয়া থেকে গাজীপুরের উদ্দেশ্যে রওনা দেন। এমন খবর পেয়ে বিশনন্দী ফেরিঘাটের পশ্চিম পাশে মেসার্স আতিকুল এন্টারপ্রাইজের সামনে পাকা রাস্তার উপরে বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয় । এ সময় চেকপোস্ট এর দিকে আশা প্রাইভেটকার টি সংকেত দিলে না থামিয়ে দ্রুত পলায়নের চেষ্টা করে । পরে ধাওয়া দিয়ে আসামী ৫ জনকে আটক করা হয় । পরে তাদের দেহ তল্লাশী চালিয়ে ২০ কেজি ৫০০ গ্রাম গাঁজা যার বর্তমান মূল্য ৪ লাখ ১০ হাজার টাকা ও ৪ মোবাইল ফোনসহ উল্লেখিত ৫ লাখ ৫০ হাজার মূল্যের সাদা রঙের প্রাইভেটকারটি জব্দ করা হয় ।
র্যাব আরো জানায়, দীর্ঘদিন ধরে আসামীরা নরসিংদী জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ নরসিংদীসহ আড়াইহাজারের বিভিন্ন স্থানে মাদকদ্রব্য পাচার করে আসছেন ।



