টেটিয়ায় এমপি বাবুকে সংবর্ধনা দিল সমাজ কল্যান পরিষদ

547
ফেসবুকে ফলো করুন

স্টাফ রিপোর্টার: আড়াইহাজার উপজেলার বিশনন্দী ইউনিয়নের টেটিয়া উলুকান্দা সমাজ কল্যান পরিষদের উদ্যেগে সংগঠনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে টানা চতুর্থ বারের মতো আলহাজ¦ নজরুল ইসলাম বাবু সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সংগঠনের সভাপতি এডভোকেট সাইফুল ইসলাম বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: জসিম উদ্দিনের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ খুরশিদ আলম সরকার, ভাইস চেয়ারম্যান রফিকুর ইসলাম রফিক, দুপ্তারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নাজমুল ইসলাম, বিশনন্দী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইকবাল রহমান রিপন, বর্তমান চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা যুবলীগের সভাপতি আহাম্মেদুল কবির উজ্জল, সাধারণ সম্পাদক রেজাউল করিম ভুইয়া, বিশনন্দী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, মোস্তাফিজুর রহমান মিলন, আনোয়ারুল হক মোল্লা ও আসাদ মিয়া প্রমুখ।

অনুষ্ঠানে সংগঠনের সদস্য জিএম মাসুম, আলী আজগর, আল-আমিন, শাহ-পরান, ইসমাইল, নুরুল ইসলাম, দেলোয়ার হোসেন, মনির হোসেন, শেখ সাদী, আব্দুর রহমান, এরশাদ উপস্থিত ছিলেন।