আড়াইহাজারের বিএনপি নেতা সামসুল মেম্বার আর নেই

278
ফেসবুকে ফলো করুন

বিশেষ প্রতিনিধি: আড়াইহাজার উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক সামসুল হক ভূইয়া (৫২) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।  বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দিবাগত রাত একটার দিকে আড়াইহাজার উপজেলার মনোহরদীর নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী এবং সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে বিএনপি নেতা সামসুল হক ভূইয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক নজরুল ইসলাম আজাদ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন তিনি।

এছাড়াও সামসুল হক ভূইয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া ও সাধারণ সম্পাদক জুয়েল আহম্মেদ।  ১৯ জানুয়ারি বাদ জুম্মা মনোহরদী রশিদিয়া মাদ্রাসা মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।