আড়াইহাজারে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

186
ফেসবুকে ফলো করুন

স্টাফ রিপোর্টার: আড়াইহাজারে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর আড়াইহাজার উপজেলা সদর আশিক সুপার মার্কেটে কেন্দীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার শীতার্তদের মাঝে বস্ত্রগুলো বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন অনু, আড়াইহাজার পৌর বিএনপির সাবেক সহসভাপতি গুলজার হোসেন আলাবক্স, বিশনন্দী ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সরওয়ার্দী মিয়া, নারায়ণগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম খোকন, আড়াইহাজার উপজেলা মহিলা দলের সিনিয়র সহ সভাপতি শিরিন সুলতানা মেম্বার, আড়াইহাজার পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক মাসুমা আক্তার, আড়াইহাজার সরকারি সফর আলী কলেজ শাখা ছাত্রদল নেতা খোরশেদ আলম, আড়াইহাজার জিয়া মঞ্চের আহ্বায়ক আরাফাত সিদ্দিক প্রমুখ।