স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের সোনারগায়েঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যক্রম পরিদর্শন করেন ঢাকা অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর অতিরিক্ত পরিচালক মোঃ আহসানুল বাসার । বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জে কৃষি সম্প্রসারণ অফিসে এ পরিদর্শনে অংশ নেন তিনি । এ সময় নারায়ণগঞ্জ জেলা কর্মরত বিসিএস (কৃষি) ক্যাডার অফিসারদের তার সাথে মতবিনিময় করেন তিনি।
জানা গেছে, পরিদর্শন কালে উপস্থিত সকলের সাথে মতবিনিময় শেষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অংশ হিসেবে সোনারগাঁও উপজেলার বৈদ্যেরবাজার ব্লক এর লিচুবাগান, নিরাপদ সবজি গ্রাম, জৈব কৃষি প্রদর্শনী ও নোয়াগাঁও ব্লকে তেল ফসল উৎপাদন প্রকল্পের আওতায় স্থাপিত বাড়ি সরিষা ১৪ প্রদর্শনী পরিদর্শন করেন । এবং স্থানীয় কৃষকদের কৃষি কার্যালয় কর্তৃক গৃহীত কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন । এ সময় পরিদর্শনে আরো অংশগ্রহণ করেন নারায়ণগঞ্জ ডিএই উপপরিচালক মোঃ শাহ আলম, সোনার গাঁও উপজেলা কৃষি অফিসার আফরোজা সুলতানা, আড়াইহাজার উপজেলা কৃষি অফিসার মাহমুদুল হাসান ফারুকীসহ জেলা ও উপজেলা পর্যায়ে অফিসারবৃন্দরা ।



