ভালো কাজের স্বীকৃতি স্বরুপ পুরস্কার পেলেন ওসি আহসান

379
ফেসবুকে ফলো করুন

বিশেষ প্রতিনিধি : আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ ভালো কাজের স্বীকৃতি স্বরুপ পুরস্কার পেয়েছেন। মঙ্গলবার জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল তার হাতে পুরষ্কার তুলে দেন। আহসান উল্লাহ ডাকাত দমনসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ পারদর্শীতা দেখিয়েছেন। তিনি আড়াইহাজার থানায় যোগদান করেছেন ১০/৯/২৩ ইং সালে।
রাত কি দিন নেই। কোন ব্যক্তি পুলিশের সাহায্য চাইলেই ওসি আহসানউল্লাহ ফোর্স পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। অভিযোগ পেলে যথাযথ তদন্ত করে সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত তিনি ক্ষান্ত হননা। এ কারণেই সাধারণ মানুষ তাকে খুব পছন্দ করে।
আড়াইহাজারের সুধীমহলের দৃষ্টিতে ওসি আহসানউল্লাহ খুব দক্ষ কর্মকর্তা। তিনি সুচারুভাবে দেশের এই ক্রান্তিলগ্নে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে যাচ্ছেন। ওসি সাহেব বেশ পরিশ্রমী। তিনি চমৎকারভাবে মাদক নিয়ন্ত্রণে কাজ করছেন।
পুরষ্কার পাওয়ার পর ওসি আহসান উল্লাহ জানান, যে কোন পুরষ্কারই কাজে আগ্রহ বাড়ায়। আমি আশা করি সকলের সহযোগিতায় ভালো কিছু করতে পারব। এই জন্য তিনি সকলের দোয়া চান।