কালাপাহাড়িয়াতে গলায় কাপড় পেঁচিয়ে বৃদ্ধা মহিলার আত্মহত্যা

329
ফেসবুকে ফলো করুন

বিশেষ প্রতিনিধি : আড়াইহাজারে হালিমা (৭০) নামের এক বৃদ্ধা মহিলা গলায় শাড়ি কাপড় পেঁচিয়ে আত্মহত্যা করেছেন । সোমবার মধ্যরাতে  উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এই  ঘটনা ঘটে। হালিমা ওই গ্রামের চানমিয়ার স্ত্রী।

জানা গেছে, সোমবার রাতের  কোনো এক সময়ে হালিমা তার শশুর বাড়ির নিজ বাসতঘরের আড়ার সাথে শাড়ি কাপড় গলায় পেঁচিয়ে  ফাঁস দিয়ে ঝুলে আছেন। পরে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। তবে ভিক্টিমের পরিবার জানিয়েছেন বৃদ্ধা মানসিক সমস্যায় ভুগছিলেন ।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, বৃদ্ধার আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে । তবে কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে । এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।