কালাপাহাড়িয়ায় শাশুড়ির অত্যাচারে পুত্রবধূর আত্মহত্যা

318
ফেসবুকে ফলো করুন

স্টাফ রিপোর্টার: আড়াইহাজার উপজেলা কালাপাহাড়িয়া ইউনিয়নের হাজীরটেক গ্রামে শাশুড়ির অত্যাচারে তামান্না আক্তার(২০) নামে এক পুত্রবধূ আত্মহত্যা করেছে । শনিবার বিকালে এ আত্মহত্যার ঘটনা ঘটে। তামান্নার মামা নাজমুল হক জানান, ২০২০ সালে হাজীরটেক গ্রামের আবুল কাশেমের প্রবাসী ছেলে জাহিদ হাসানের সাথে মধ্যারচর গ্রামের আবু কালামের মেয়ে তামান্না আক্তারের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের ১ বছর পর স্বামী জাহিদ হাসান ও তামান্না দম্পতির ঘরে একটি কন্যা সন্তান জন্ম নেয়। সৌদী প্রবাসী স্বামী ছুটি শেষে বিদেশ চলে গেলে তামান্নার উপর তার শাশুড়ি খোদেজা বেগম ওরফে খুদু (৪৫) হর হামেশায় বিভিন্ন রকম অত্যাচার শুরু করে এবং পাশাপাশি শারীরিক নির্যাতন করে। একপর্যায়ে অত্যাচার সহ্য করতে না পেরে

শনিবার দুপুরের দিকে কেরির ওষুধ(চাউল সংরক্ষণের ওষুধ) খেয়ে অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হয়। ডাক্তাররা রোগীর অবস্থার অবনতি দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন । ঢাকা মেডিকেলের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে জানতে চাইলে কালাপাহাড়িয়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ বলেন, শুনেছি হাজীরটেকে গ্রামে একটি আত্মহত্যার ঘটনা ঘটেছে এবং লাশ ঢাকা মেডিকেল মর্গে আছে। এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ করলে আমরা আইন অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেব।