বিশেষ প্রতিনিধি: আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ বলেন, ডাকাতের আস্তানা গুড়িয়ে দেওয়া হবে। ডাকাতদের উদ্দেশ্যে তিনি বলেন, ভালো হয়ে যান নতুবা শান্তিতে ঘুমাতে পারবেন না। আমি অনেক আগে আড়াইহাজারে দায়িত্ব পালন করে ছিলাম। কোন কোন এলাকা ডাকাতি হয় তা আমি ভালো করেই জানি। ডাকাতি কিভাবে বন্ধ করতে হয় তা আমি জানি। তিনি শনিবার বিকালে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মর্দাসাদি গ্রামে আইন শৃংখলা বিষয়ক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন।
ডাকাতদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে ওসি আহসান উল্লাহ বলেন, কাউকে একবিন্দু ছাড় দেওয়া হবে না। তবে নিরীহ লোকের ভয়ের কোনো কারণ নেই।
তিনি বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান চলছে। মাদক আমাদের সন্তানদের ধ্বংস করে দিচ্ছে। আর এ জন্যই আমরা মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছি। মাদক ব্যবসায়ীরা যেই হোক, তাদের যে কোন মূল্যে বিচারের আওতায় আনা হবে। মাদকের সব আস্তানা ভেঙে গুড়িয়ে দেওয়া হবে।
মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা তাদের ধরে নিয়ে আসবো। আপনাদের কাছে অনুরোধ কেউ মাদকের সঙ্গে যুক্ত হবেন না, কেউ মাদক সেবন করবেন না।
এই সময় মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আমান উল্লাহ আমান উপস্থিত ছিলেন।


