ফেসবুকে ফলো করুন
স্টাফ রিপোর্টার: আড়াইহাজারে ট্রাকের নিচে চাপা পড়ে ২ জন নিহত হয়েছে। শুক্রবার ভোরে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের পুরিন্দা এলাকায় এই ঘটনা ঘটে। ভুলতা হাইওয়ে পুলিশের টি আই আশরাফ জানান, ভোরে একটি মালবোঝাই ট্রাক পুরিন্দার কাছে এসে নস্ট হয়ে যায়। এই সময় রাস্তার পাশে ট্রাকটির নিচে জেক দিয়ে আটকিয়ে চালক ও হেলপাড় ট্রাকটি ঠিক করতে ছিল। হঠাৎ জেকটি ভেঙ্গে ট্রাক তাদের উপরে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ২ জনের মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক সড়িয়ে তাদের উদ্ধার করে। এর আগেই তারা মারা যান। এই রিপোর্ট লেখা পর্যন্ত তাদের পরিচয় জানা যায়নি। লাশ বর্তমানে ভুলতা ফাঁড়িতে রয়েছে।



