জনগণের ভালোবাসায় সিক্ত হলেন এমপি বাবু

658
ফেসবুকে ফলো করুন

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ ২ (আড়াইহাজার )আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব   নজরুল  ইসলাম বাবু বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় পর  জনগনের ভালোবাসায় সিক্ত হয়েছেন। তিনি নির্বাচিত হওয়ার পর থেকে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন । এই সময় এমপি বাবুও তাদের অভিনন্দন জানান।

নজরুল ইসলাম বাবুকে অভিনন্দন জানিয়েছেন  কড়ইতলা মাওলানা আঃ জাব্বার চিশতী ট্রাস্ট্রের সভাপতি মাওলানা হাবিবুল্লাহ মুহাম্মদ কুতুব উদ্দিন, গোপালদী ডিগ্রী মাদরাসার অধ্যক্ষ মোঃ আব্দুল্লাহ, বিশনন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজ, বিশনন্দী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, আড়াইহাজার থানা প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহসহ বিশনন্দী ইউনিয়ন পরিষদের সদস্যগণ। তাছাড়া ও  বিজয়ী হওয়ার পর থেকে উপজেলার সর্বস্তরের জনগণ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এর আগে রবিবার রাতে সহকারী রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার ইশতিয়াক আহমেদ তাকে বিজয়ী ঘোষনা করেন। আওয়ামীলীগ প্রার্থী নজরুল ইসলাম বাবু নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৬৮ হাজার ২৪২ ভোট । নিকটতম প্রতিদ্বন্ধি জাতীয় পাটির আলমগীর সিকদার লোটন লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৭ হাজার ২শ ৫৬ ভোট।