আড়াইহাজারে শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃণমূল বিএনপির প্রার্থী 

275
ফেসবুকে ফলো করুন
বিশেষ প্রতিনিধি:  ভয়ভীতি দেখানো, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ করে সিল মারার পরিকল্পনা করাসহ নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে  নানা অভিযোগ এনে দ্বাদশ সংসদ নির্বাচন থেকে সরে এসেছেন এই আসনেরই তৃণমূল বিএনপির প্রার্থী আবু হানিফ হৃদয়।
শনিবার (৬ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করে তিনি আড়াইহাজার থেকে তার প্রার্থীতা প্রত্যাহার করে নেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, আজ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সোনালী আঁশ প্রতীকের প্রার্থী হিসেবে নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) ২০৫নং আসন থেকে বর্জন করলাম। দেশ ও জাতির কল্যাণে কাজ করার জন্য একটি সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি পেয়ে অংশগ্রহণ করেছিলাম। একটি নির্দলীয় সরকার ছাড়া এদেশে নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে না এবং হুমকি ও ভয়ভীতি বন্ধ যাবে না। ভোটাররা ভোটের আগেই জানেন নজরুল ইসলাম বাবু এমপি থাকা কালীন তার অধীনে ভোট হচ্ছে। তাই পরাজয় হওয়ার কোনো সম্ভাবনা নাই। তিনিই এমপি থাকছেন এবং থাকবেন। এই প্রথা দূর না করলে নির্বাচন করা সম্ভব হবে না। সংসদ ভেঙ্গে নির্দলীয় লোকদের দিয়ে নির্বাচন করা এদেশের গণতন্ত্রের জন্য অতীব জরুরী। আর ঢাকা-৫ আসনে যেহেতু চলমান এমপি প্রার্থী নির্বাচনে নাই তাই এই আসনে প্রার্থী হিসেবে সরকার দলীয় লোকদের আচরণ, প্রশাসনের ভূমিকা, বুথের দৃশ্যপট ও ভোট প্রয়োগ পর্যালোচনা করে নির্বাচনে থাকা না থাকা সিদ্ধান্ত গ্রহণ করবো।