আড়াইহাজারে সুষ্ঠ নির্বাচনের স্বার্থে যৌথবাহিনীর মহড়া

266
ফেসবুকে ফলো করুন

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ ২ আড়াইহাজার আসনে একটি সুষ্ঠ ও গ্রহণ যোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষে শনিবার বিকালে যৌথবাহিনীর মহড়া দিয়েছেন। এতে নেতৃত্বে দেন সহকারী রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার ইশতিয়াক আহমেদ। এই সময় সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুজ্জাহান কনক, জুডিশিয়াল ম্যাাজিস্ট্রেট, র‌্যাব, বিজিবি ও আনসার বাহিনীর সদস্যরা।
উপজেলা নির্বাহী অফিসার ইশতিয়াক আহমেদ জানান, এবারের নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। কোন অনিয়ম, কারচুপি করলে ছাড় নেই। কোন কেন্দ্রে জালভোট পড়লে সেই কেন্দ্র বাতিল করা হবে। তিনি বলেন, নারায়ণগঞ্জ-২ আসনে ভোটার ও ভোটকেন্দ্রের  নিরাপত্তা নিশ্চিতকরণ করা হয়েছে। মহড়াটি উপজেলা সদর থেকে শুরু হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন।