বিশেষ প্রতিনিধি : তিন মাসেই আড়াইহাজারবাসীর আস্থা অর্জন করতে পেরেছেন নবাগত ওসি মো: আহসানউল্লাহ। বিশেষ করে ডাকাত দমনসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ পারদর্শীতা দেখিয়েছেন। তিনি আড়াইহাজার থানায় যোগদান করেছেন ১০/৯/২৩ ইং সালে।
রাত কি দিন নেই। কোন ব্যক্তি পুলিশের সাহায্য চাইলেই ওসি আহসানউল্লাহ ফোর্স পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। অভিযোগ পেলে যথাযথ তদন্ত করে সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত তিনি ক্ষান্ত হননা। এ কারণেই সাধারণ মানুষ তাকে খুব পছন্দ করে।
আড়াইহাজারের সুধীমহলের দৃষ্টিতে নবাগত ওসি আহসানউল্লাহ খুব দক্ষ কর্মকর্তা। তিনি সুচারুভাবে দেশের এই ক্রান্তিলগ্নে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে যাচ্ছেন। ওসি সাহেব বেশ পরিশ্রমী। তিনি চমৎকারভাবে মাদক নিয়ন্ত্রণে কাজ করছেন।
আড়াইহাজার সদর বাজারের কয়েকজন দোকানদার বলেন, এইবার থানায় একজন ভাল ওসি আইছে। পুলিশ রাইত বিরাইতে টহল দেয়। অনেক গ্রামে ঢুকে। আমরা শীতের রাইতে একটু শান্তিতে ঘুমাইতে পারি। অহন ডাকাত নাই।


