উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দেন, বাবু

236
ফেসবুকে ফলো করুন

স্টাফ রিপোর্টার: বিএনপির জামাতের আগুন সন্ত্রাস রুখতে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও সংসদ সদস্য আলহাজ¦ নজরুল ইসলাম বাবু।
বুধবার সকাল থেকে রাত পর্যন্ত উচিৎপুরা, দুপ্তারা ও ব্রাহ্মন্দী ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় গণসংযোগ ও পথসভায় সাংসদ এ কথা বলেন।
আলহাজ্ব নজরুল ইসলাম বাবু বলেন, “আগামীর স্মাট বাংলাদেশের নেতৃত্ব দিতে তরুণরা। তাই নতুন প্রজন্মের উজ¦ল ভবিষ্যত গড়তে আপনাদের পরিবার নিয়ে আগামী ৭ জানুয়ারি নৌকায় ভোট দিয়ে বঙ্গবন্ধু কন্যাকে আবারও দেশ পরিচালনার সুযোগ করে দিতে হবে। এসময় আড়াইহাজার পৌরসভার মেয়র সুন্দর আলী, ব্রাক্ষন্দী ইউনিয়ন পরিষদের  লাক মিয়া, দুপ্তারা ইউপি চেয়ারম্যান  চেয়ারম্যান আলহাজ  নাজমুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আলহাজ, আব্দুল হক মিয়া প্রমুখ। এই সময় হাজার হাজার নেতা কর্মীর ঢল নামে।