আড়াইহাজারের বিএনপি নেতা নাজমুল হাসান বাচ্চু আর নেই

870
ফেসবুকে ফলো করুন

স্টাফ রিপোর্টার: আড়াইহাজার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্রদল নেতা, উপজেলার কল্যান্দী গ্রামের বাসিন্দা নাজমুল হাসান বাচ্চু (৫০) আর নেই। তিনি বুধবার দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। (ইন্নাল্লিাহে-রাজিউন )। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার সহকর্মী মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুম শিকারী জানান, দেড়টার দিকে তিনি নিজ বাড়ীতে হৃদরোগে আক্রান্ত হন। তার স্বজনরা প্রথমে তাকে আড়াইহাজারের ফয়সাল হাসাপাতালে নিয়ে আসলে ডাক্তার তাকে অন্য হাসপাতালে প্রেরণ করেন। পরে ভুলতা নেওয়ার পথে সে মারা যান। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নাজমুল হাসান বাচ্চু দীর্ঘদিন ধরে বিএনপির সহ আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদের সাথে বিএনপির রাজীনীতি করে আসছেন। তার মৃত্যুতে বিএনপির সহ আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ ভুইয়া, সাধারন সম্পাদক জুয়েল আহমেদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।