এবার ৪৩ তম বিসিএসে পররাষ্ট্র ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ব্রাহ্মন্দীর ইমন

1170
ফেসবুকে ফলো করুন

বিশেষ প্রতিনিধি : সাখাওয়াত হোসেন ইমন। বিসিএস পরীক্ষায় তিনবার সুপারিশ প্রাপ্ত হয়ে অনন্য নজীর স্থাপন করেছেন। ইমন আড়াইহাজারের কৃতিসন্তান। তাঁর ইচ্ছে একজন দক্ষ কূটনীতিক, বিশেষত একজন রাষ্ট্রদূত হিসেবে বাংলাদেশকে বিশ্বের দরবারে উপস্থাপন করে এ দেশের ভাবমূর্তি উজ্জ্বল করা এবং সর্বোপরি বিদেশের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের পাশাপাশি দেশের স্বার্থ সংরক্ষণ করে এদেশের মানুষের কল্যাণে বৃহত্তর পরিসরে কাজ করা।
বিসিএস এ হ্যাট্রিক করা সাখাওয়াত হোসেন ইমন বর্তমানে ৪০ তম বিসিএসে প্রাণিসম্পদ ক্যাডারে চট্টগ্রামের সীতাকুন্ডে কর্মরত। ইমন অদ্যাবধি ৭টি সরকারি চাকরি পেয়েছেন, যার মধ্যে পরপর ৩ বার বিসিএসে ক্যাডার হিসেবে চাকরি পেলেন। ৪১ তম বিসিএসে পরিবার পরিকল্পনা ও ৪৩ তম বিসিএসে পররাষ্ট্র ক্যাডার হিসেবে সুপারিশ প্রাপ্ত।
সাখাওয়াত হোসেন ইমন আড়াইহাজারের ব্রাহ্মন্দী ইউনিয়নের ব্রাহ্মন্দী গ্রামের কৃতিসন্তান। তাঁর পিতার নাম আব্দুল হাকিম ও মাতা : শিরিন বেগম। ছোটবেলা থেকেই ইমন মেধাবী ও পরিশ্রমী। পড়াশোনায় ভাল রেজাল্ট করতেন। শৈশব থেকেই তার লক্ষ্য ছিল দেশের জন্য কাজ করা। স্বপ্ন দেখতেন বিসিএস ক্যাডার হওয়ার। অবশেষে সে স্বপ্ন তাঁর পূরণ হয়েছে।